الغاشية
আল-গাশিয়া
Ayah ২৬ · Meccan · Para ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ ؕ
তোমার কাছে কি পৌঁছেছে সেই ঘটনার সংবাদ, যা সবকিছুকে আচ্ছন্ন করবে?
وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ ۙ
সে দিন বহু চেহারা থাকবে অবনত
عَامِلَۃٌ نَّاصِبَۃٌ ۙ
বিপর্যস্ত, ক্লান্ত।
تَصۡلٰی نَارًا حَامِیَۃً ۙ
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
تُسۡقٰی مِنۡ عَیۡنٍ اٰنِیَۃٍ ؕ
তাদেরকে টগবগে গরম প্রস্রবণ হতে পানি পান করানো হবে।
لَیۡسَ لَہُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ ۙ
তাদের জন্য কণ্টকিত গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
لَّا یُسۡمِنُ وَلَا یُغۡنِیۡ مِنۡ جُوۡعٍ ؕ
যা তাদের পুষ্টি যোগাবে না এবং তাদের ক্ষুধাও মিটাবে না।
وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ نَّاعِمَۃٌ ۙ
সে দিন বহু চেহারা থাকবে সজীব।
لِّسَعۡیِہَا رَاضِیَۃٌ ۙ
(দুনিয়ায়) নিজেদের কৃত শ্রমের কারণে সন্তুষ্ট
فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ۙ
তারা থাকবে আলিশান জান্নাতে
لَّا تَسۡمَعُ فِیۡہَا لَاغِیَۃً ؕ
যেখানে তারা কোন নিরর্থক কথা শুনবে না।
فِیۡہَا عَیۡنٌ جَارِیَۃٌ ۘ
সে জান্নাতে থাকবে বহমান প্রস্রবণ।
فِیۡہَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ ۙ
তাতে উঁচু-উঁচু আসন থাকবে।
وَّاَکۡوَابٌ مَّوۡضُوۡعَۃٌ ۙ
সামনে রাখা থাকবে পান-পাত্র
وَّنَمَارِقُ مَصۡفُوۡفَۃٌ ۙ
এবং সারি-সারি নরম বালিশ
وَّزَرَابِیُّ مَبۡثُوۡثَۃٌ ؕ
এবং বিছানো গালিচা।
اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ ٝ
তবে কি তারা লক্ষ করে না উটের প্রতি, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে।
وَاِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ ٝ
এবং আকাশের প্রতি, কিভাবে তাকে উঁচু করা হয়েছে?
وَاِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ ٝ
এবং পাহাড়সমূহের প্রতি, কিভাবে তাকে প্রোথিত করা হয়েছে?
وَاِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ ٝ
এবং ভূমির প্রতি, কিভাবে তা বিছানো হয়েছে?
فَذَکِّرۡ ۟ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَکِّرٌ ؕ
সুতরাং (হে রাসূল!) তুমি উপদেশ দিতে থাক, তুমি তো একজন উপদেশদাতাই।
لَسۡتَ عَلَیۡہِمۡ بِمُصَۜیۡطِرٍ ۙ
তোমাকে তাদের উপর জবরদস্তি করার ক্ষমতা দেওয়া হয়নি।
اِلَّا مَنۡ تَوَلّٰی وَکَفَرَ ۙ
তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফর অবলম্বন করলে
فَیُعَذِّبُہُ اللّٰہُ الۡعَذَابَ الۡاَکۡبَرَ ؕ
আল্লাহ তাকে মহা শাস্তি দান করবেন।
اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَہُمۡ ۙ
নিশ্চয়ই তাদের সকলকে আমারই কাছে ফিরে আসতে হবে।
ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَہُمۡ ٪
অতঃপর তাদের হিসাব গ্রহণ অবশ্যই আমার দায়িত্ব।