التين
আত-তীন
Ayah ৮ · Meccan · Para ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَالتِّیۡنِ وَالزَّیۡتُوۡنِ ۙ
শপথ আঞ্জির ও যয়তুনের
وَطُوۡرِ سِیۡنِیۡنَ ۙ
এবং সিনাই মরুভূমির (পাহাড়) তূরের
وَہٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ ۙ
এবং এই নিরাপদ শহরের
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ ۫
আমি মানুষকে উৎকৃষ্ট ছাঁচে ঢেলে সৃষ্টি করেছি
ثُمَّ رَدَدۡنٰہُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ ۙ
অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের মধ্যে সর্বাপেক্ষা হীনতম অবস্থায় পৌঁছিয়ে দেই।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ؕ
কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। তাদের জন্য আছে অনিঃশেষ প্রতিদান।
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ ؕ
সুতরাং (হে মানুষ!) এরপর আর কী জিনিস আছে, যা তোমাকে কর্মফল দিবস প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করছে?
اَلَیۡسَ اللّٰہُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ ٪
আল্লাহ কি শাসকবৃন্দের মধ্যে শ্রেষ্ঠ শাসক নন?