মাদরাসা
মাদরাসা
মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ
ঊচ্চতর ফিকহ ও ফতওয়া গবেষণা বিভাগ
Printer

পরিচিতি ও বৈশিষ্ট্য ইসলামী ফিকহ ও ফতওয়ার ওপর ঊচ্চতর গবেষণামূলক পড়াশোনার জন্য দুই বছর মেয়াদি শিক্ষা কোর্সসম্বলিত এ বিভাগটি হলো ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের আওতাধীন বিভাগসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জামেয়া ও মাদ্রাসাসমূহ থেকে দাওরায়ে হাদীস সম্পন্নকারী মেধাবী ও যোগ্য তালেবে ইলমদেরকে কয়েকটি পর্বে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি করানো হয়ে থাকে।

মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ মাসআলাসমূহের শরয়ী সমাধান দেওয়ার ওপর তালেবে ইলমদেরকে ১১ জন অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের নেগরানীতে অধ্যয়ন ও অনুশীলন করানো হয়। বিশেষ করে নিত্যনতুন মাসআলাসমূহের ওপরও গবেষণা করার সুযোগ পায়। প্রতি বছর জরুরী দীনি বিষয়ে বিভিন্ন গবেষণামূলক কিতাবাদি লেখা হয়। এ বিভাগের সুপ্রশস্ত পরিসরে বিভিন্ন বিষয়ে প্রায় ছয় হাজার ভলিয়ম কিতাবের বিশাল সমাহার রয়েছে।