আমাদের সম্পর্কে
ইসলামী যিন্দেগী এ্যাপ, আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারাকাতুহুম এর বিশেষ দু‘আ, নেক নজর এবং দূরদর্শী পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়। হযরতওয়ালা দামাত বারকাতুহুম অনেক ব্যস্ত থাকা সত্বেও উক্ত ওয়েব সাইট সমূহ এবং এ্যাপের প্রতি যতেষ্ট সজাগ থাকেন। কিন্তু এত কিছুর পরেও একটি বিষয় আমাদের সকলের মনে রাখা প্রয়োজন তা হলো, সমস্ত গায়েবের খবর রয়েছে একমাত্র আল্লাহর কাছে। সুতরাং আমরা যারা এই কাজে নিয়োজিত তারা যদি হযরতওয়ালার নিকট কোন বিষয় না জানাই তাহলে তিনি তা জানবেন না। তাই আমাদের এই এ্যাপ বা ওয়েব সাইটে কোন ভুল, অসঙ্গতি, অসামঞ্জস্য বা আপত্তিকর জিনিস নজরে আসলে তা হযরতওয়ালার কমজোরী না ভেবে আমাদের ভুল মনে করে সুপরামর্শ দেয়ার বিশেষ আবেদন রইলো।
জাযাকাল্লাহু খইর।