জরুরী বিষয়

আসসালামু আলাইকুম,

প্রিয় এ্যাপ ব্যবহারকারী ভাই ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ জাল্লাশানুহু অসংখ জাযাখায়ের দান করুন, আমীন। আপনারা এ্যাপ ব্যবহার করছেন বলেই আমরা উক্ত কাজ করতে অনেক উৎসাহ পাচ্ছি। আমরা যার-পর নাই চেষ্টা করে যাচ্ছি উক্ত এ্যাপটি সুন্দর সহজ করার জন্য। যেন সকলে এই এ্যাপ থেকে দীনী ফায়দা সহজে পেতে পারেন। তথাপি আর্থিক দূর্বলতা ও জনবলের অপ্রতুলতার কারণে অনেক কিছু করতে চাইলেও করতে পারছি না। অনেকই ধারনা করে থাকেন যে এ্যাপ বানালেই অনেক টাকা পাওয়া যায়। কথাটি ঠিক না। যদি কেউ এ্যাপে বিজ্ঞাপনের ব্যবস্থা করে বা এ্যাপ বিক্রি করে তাহলে প্রচুর টাকা পাওয়া যায়। কিন্তু ইসলামিক এ্যাপ হিসেবে আমরা তা করিনি। আমাদের প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। আয় হয় না।

অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ আপনারা আমাদের উক্ত বিষয়সমূহ বিবেচনায় রেখে আমাদের এ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কোন কমজরি নজরে আসলে তা ক্ষমার চোখে দেখে আমাদের জন্য দু‘আ করে বাধিত করবেন।

জাযাকাল্লাহু খইর।