সফরের সময় ঘর বা অন্য কোনো স্থান থেকে বের হয়ে পড়ার দু‘আ

بِسْمِ اللهِ تَوَكَّـلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ

অর্থ: আমি আল্লাহ তা‘আলার নামে বের হলাম। আমি আল্লাহ তা‘আলার উপর ভরসা করলাম। আল্লাহর তাওফীক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।

ফযীলত: হাদীস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দু‘আ পড়বে তাকে বলা হবে আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৯৫)

সফরের সময় ঘর বা অন্য কোনো স্থান থেকে বের হয়ে পড়ার দু‘আ | ইসলামী যিন্দেগী