শত্রু থেকে হেফাজতের বিশেষ কিছু আমল
১ নং আমল:
يَا لَطِيْفُ يَا وَدُوْدُ
অর্থ: হে সূক্ষ্মদর্শী! হে স্নেহপরায়ণ!
২ নং আমল
اَللّٰهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ، اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ، وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
অর্থ: হে আল্লাহ! তুমি যেভাবে ইচ্ছা তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। হে আল্লাহ! আমি তোমাকে এদের মুকাবেলায় (নিজের) সাহায্যকারী বানিয়েছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। (সহীহ মুসলিম, হাদীস: ৩০০৫, সুনানে আবু দাঊদ: ১৫৩৭)
৩ নং আমল
اِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِيْنَ
অর্থ: আমিই তোমার জন্য যথেষ্ট বিদ্রুপকারীদের বিরুদ্ধে (প্রতিশোধ গ্রহণের জন্য)। (সূরা হিজর, আয়াত:৯৫)
৪ নং আমল
رَبِّ اِنِّـي ْمَغْلُوْبٌ فَانْتَصِرْ
অর্থ: হে আমার পালনকর্তা! আমি তো পরাভূত হয়ে পড়েছি, অতএব তুমি (জালিমদের থেকে) প্রতিশোধ গ্রহণ করো। (সূরা ক্বমার, আয়াত: ১০)
৫ নং আমল
رَبِّ اِنِّـيْ مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ
অর্থ: হে আমার পালনকর্তা! আমি দুঃখকষ্টে পতিত হয়েছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান। (সূরা আম্বিয়া, আয়াত: ৮৩)
৬ নং আমল
اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَاٰمِنْ رَوْعَاتِنَا
অর্থ: হে আল্লাহ! তুমি আমাদের দোষ-ত্রুটি গোপন রাখো এবং আমাদের ভীতিকর বিষয়াবলীতে নিরাপত্তা প্রদান করো। (মিশকাত, হাদীস: ২৪৫৫)
৭ নং আমল
اَللّٰهُمَّ وَاقِيَةً كَوَاقِيَةِ الْوَلِيْدِ
অর্থ: হে আল্লাহ! নবজাতককে হেফাজত করার মতো (আমাদেরকে) হেফাজত করো। (মুসনাদে আবু ইয়ালা, হাদীস: ৫৫২১)
৮ নং আমল
وَاُفَوِّضُ اَمْرِيْ اِلَى اللهِ اِنَّ اللهَ بَصِيْرٌ بِالْعِبَادِ
অর্থ: আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সোপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের বিষয়ে সবিশেষ দৃষ্টি রাখেন। (সূরা মুমিন, আয়াত: ৪৪)
৯ নং আমল
لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
অর্থ: তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি মহা পবিত্র, আর আমি তো গুনাহগার। (সূরা আম্বিয়া, আয়াত: ৮৭)
১০ নং আমল
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ، - نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
(সূরা আলে ইমরান, আয়াত: ১৭৩) (সূরা আনফাল, আয়াত: ৪০)
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক! কতো উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী!