দু'আ-দুরূদ
১০০%
রোগী দেখার দু‘আ
প্রথমে বলবে:
لَا بَاْسَ، طَهُوْرٌ اِنْ شَاءَ اللهُ
অর্থ: কোনো অসুবিধা নেই (চিন্তা করবেন না, আল্লাহর মেহেরবানীতে সুস্থ হয়ে যাবেন) ইনশাআল্লাহ, ইহা আপনার গুনাহ থেকে পবিত্রতার কারণ হবে।
অতঃপর ৭ বার বলবে:
اَسْاَل ُاللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَّشْفِيَكَ
অর্থ: আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যিনি মহান আরশের অধিপতি, তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন।
ফযীলত: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু মুখে পতিত নয় এমন রোগীর নিকট গিয়ে উক্ত দু‘আ ৭ বার পড়লে আল্লাহ তা‘আলা তাকে উক্ত রোগ থেকে সুস্থ করে দিবেন। (সুনানে আবু দাউদ, হাদীস: ৩১০৬)