যানবাহনে আরোহণের দু‘আ
যানবাহনে পা রাখার সময় বলবে বিসমিল্লাহ। সোজা হয়ে বসে ৩ বার আল্ল-হু আকবার বলবে । অতঃপর এই দু‘আ পড়বে।
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ، وَاِنَّا اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّٰهُمَّ اِنَّا نَسْاَلُكَ فِىْ سَفَرِنَا هٰذَا الْبِرَّ وَالتَّقْوٰى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضٰى اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهٗ اَللّٰهُمَّ اَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِى الْاَهْلِ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَـاْبَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالاَهْلِ.
অর্থ: আমরা পবিত্রতা বর্ণনা করছি ঐ আল্লাহর যিনি এই বাহনকে আমাদের অধিনস্ত করেছেন। এটাকে আয়ত্তে আনার ক্ষমতা আমাদের ছিল না। নিশ্চয় আমরা আমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! নিশ্চয় আমরা তোমার কাছে এই সফরে নেকী, তাকওয়া এবং তোমার পছন্দনীয় আমল চাই। হে আল্লাহ! তুমি আমাদের এই সফরকে সহজ করে দাও এবং এর দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! তুমি সফরে আমাদের সাথী এবং পরিবারের মধ্যে আমাদের স্থলাভিষিক্ত। হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি সফরের কষ্ট, অশুভ দৃশ্য এবং সম্পদ ও পরিবার-পরিজনের মধ্যে কোনো দুর্ঘটনা থেকে।
সফর থেকে ফিরার সময়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দু‘আ পড়তেন এবং নিম্মোক্ত দু‘আটি অতিরিক্ত পড়তেন।
اٰئِـبُوْنَ تَائِبُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
অর্থ: আমরা এখন সফর থেকে প্রত্যাবর্তন করছি, (নিজেদের গুনাহ থেকে) তওবা করছি এবং আমাদের প্রতিপালকের প্রশংসা করছি। (সহীহ মুসলিম, হাদীস: ১৪১)