মালফুযাত
১০০%
সহীহভাবে আযান দেয়া
আজ-কাল আযানের মধ্যে সুর বা তরঙ্গ সৃষ্টির রিওয়াজ অনেক বেড়ে গেছে। মাদ থাকুক বা না থাকুক প্রত্যেক শব্দকে (তরঙ্গ সহ) সুর করে টেনে পড়া হচ্ছে। মক্কা শরীফে কেউ কেউ সহীহ আযান দিলেও অনেকে আবার মাদ ছাড়াই লম্বা করেন। যদি কারো কান টেনে লম্বা করে দেয়া হয়, তাহলে এটাকে কেউ বরদাশত করে না। কিন্তু কুরআনে পাকের অক্ষরের সাথে চরম ঔদ্ধত্য প্রদর্শন করা হয়। অনেক মুআযযিনের কন্ঠে রাসূলুল্লাহর ‘সূ’ কে অনেক লম্বা করতে শুনেছি। অথচ এখানে অধিক লম্বা করার কোন সুযোগ নেই। এক ব্যক্তি হযরত উমর রাযি-এর নিকট আরয করল যে, ‘আমি আপনার সঙ্গে মুহাব্বত রাখি।’ জবাবে তিনি বললেন ‘আমি তোমার সাথে শত্রুতা রাখি। কারণ, তুমি আযানের মধ্যে সুর-তরঙ্গ কর।’