মালফুযাত
১০০%
ইলম ও তাকাব্বুর
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সম্পদ ও ইলম আল্লাহর বড় দুটি নি‘আমত। সম্পদের কারণে যেমন তাকাব্বুর তৈরী হয়, তেমনি ইলম এর দ্বারাও তাকাব্বুর সৃষ্টি হয়। বরং সম্পদের চেয়ে ইলমের তাকাব্বুর আরো বেশি। কেননা সম্পদের তো কোন স্থায়িত্ব নেই। কিন্তু ইলম তো স্থায়ী সম্পদ। তাই প্রত্যেক আলেমের জন্যই শায়েখের সুহবাতে গিয়ে নফস এর ইসলাহ করা একান্ত জরুরী।