মালফুযাত
১০০%
সহীহ জ্ঞান অর্জন না করার ফল -
সহীহ জ্ঞান না থাকার কারণে অনেকেই আজ বিতরের নামাযের পরে বসে বসে নফল পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব নামায যখন দাঁড়িয়ে পড়া যায়, এমন কি তারাবীর বিশ রাকা‘আত পর্যন্ত দাড়িয়ে পড়তে অসুবিধা হয় না, তখন বিতরের পরে দুই রাকা‘আত কেন বসে পড়তে হয়? তাছাড়া বসে পড়লে সওয়াবও অর্ধেক হয়। এতে বুঝা যায় বিতরের পরে দুই রাক‘আত নফল বসে পড়া একটা রিওয়াজে পরিণত হয়েছে। প্রত্যেকেই দেখা দেখি নকল করছে। কেন আলিমের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তাই অনুভব করছে না? আর যার পরিণাম পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হয়ে অর্ধেক সওয়াবে সন্তুষ্ট থাকা। মূলতঃ এটা সহীহ জ্ঞান অর্জন না করারই ফল।