মালফুযাত
১০০%
এক ক্লিক করলে সব ডিলিট
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, জবানের হিফাযত করতে হবে। এর দ্বারা বেখেয়ালিতে ঈমান নষ্ট হয়ে যায়। সমস্ত নেক আমল শেষ হয়ে যায়। যেমনঃ কম্পিউটার বা মোবাইলে এক ক্লিক করলে সব ডিলিট হয়ে যায়। এই জবান গীবত, চোগলখুরি, মিথ্যা, অপবাদ, ইত্যাদি সহ ঈমান নষ্টের কারণ হয়।