আপনিই সুপারিশ করার যোগ্য

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২কুরআন ও তাফসীর

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বলেছেন, ليغفر لك الله ماتقدم من ذنبك و ما تأخر (আল্লাহ তা‘আলা আপনার অতিত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন)। এখন প্রশ্ন দাঁড়ায়, হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর তো কোন গুনাহই ছিল না, তাহলে একথা বলার বা ক্ষমা করার কি অর্থ? উত্তর হলো, হাশরের ময়দানে সকল মানুষ অধৈর্য্য হয়ে নবীদের পিছে পিছে ঘুরতে থাকবে যেন তাঁরা আল্লাহ তা‘আলার কাছে সুপারিশ করে বিচার আরম্ভ করেন। পরে ফায়সালা যা হবার তা হবে। হাশরের মাঠের এ ভয়াবহ শাস্তি থেকে তো মুক্তি পাওয়া যাবে। প্রথমে আদম ‘আলাইহিস সালাম এর নিকট যাবে, তারপর নূহ্ ‘আলাইহিস সালাম, তারপর ইবরাহীম ‘আলাইহিস সালাম, তারপর মূসা ‘আলাইহিস সালাম, তারপর ঈসা ‘আলাইহিস সালাম এর নিকট যাবে। কিন্তু কোন নবীই সেদিন সুপারিশ করার হিম্মত করবেন না। সকলেই নিজের ব্যপারে শংকিত থাকবেন এবং নিজের কোন ত্রুটি স্বরণ করে অপারগতা প্রকাশ করে অন্যের নিকট পাঠিয়ে দিবেন। এক পর্যায়ে সকলে আমাদের নবীজি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসবে। তখন যদি নবীজি নিজের কোন ত্রুটির কথা স্বরণ করে লোকদেরকে ফিরিয়ে দেন, তাহলে মানুষের যাওয়ার কোন স্থান থাকবে না। উম্মতের বড় কষ্ট হবে। তাই হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা‘আলা পূর্বে থেকেই ঘোষণা করে দিয়েছেন যে, আমার নিকট আপনার কোন অপরাধ নেই।

আপনিই সুপারিশ করার যোগ্য | ইসলামী যিন্দেগী