সদকা করলেও মুজাহাদা হয়

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সদকা করার মাঝেও মুজাহাদা আছে। প্রথম প্রথম যখন সদকা করা হয় তখন দিলের উপর করাত চলে। হারদুই হুজুর, হযরত সাইয়্যিদ শাহ আবরারুল হক রহ. বলতেন, যখন মসজিদের দান বাক্স চালানো হয় বা রুমাল দিয়ে মসজিদ-মাদরাসার চাঁদা তোলা হয় তখন কিছু দান না করলেও অন্ততঃ খালি হাত মুঠ করে হলেও রুমালে এমন ভাবে রাখা যেন মানুষ দেখলে বুঝে কিছু দান করা হয়েছে। এভাবে একদিন দান-সদকা করার অভ্যাস গড়ে উঠবে। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সত্যিকার অর্থে এই মালের মালিক তো আসলে আল্লাহ, আমরা তো পাহারাদার মাত্র।

সদকা করলেও মুজাহাদা হয় | ইসলামী যিন্দেগী