আমাদের ইবলিসে কামড় দিয়েছে

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যে ঘরে টেলিভিশন প্রবেশ করে, সে ঘর থেকে দীন সালাম দিয়ে বের হয়ে যায়। কারণ ঐ ঘরে দিনরাত সর্বক্ষণ নাচ-গান ইত্যাদি অশ্লীলতা ইয়াহুদীদের দাওয়াত চলতে থাকে। কিন্তু আমরা গুনাহের মাঝেই আনন্দ ফুর্তি করছি। সাপে কামড় দিলে ঝাল জিনিস মিষ্টি লাগে। আর আমাদেরকে ইবলিসে কামড় দিয়েছে। তাই গুনাহ আমাদের কাছে মজা লাগে। টেলিভিশন রাখে বিবি বাচ্চার রাগ ক্রোধ থেকে বাঁচার জন্য। বিবি বাচ্চা রাগ করলে তো তাদের বিকল্প আছে। কিন্তু গুনাহের কারনে যদি আল্লাহ রাগ করেন তাহলে আল্লাহর কোন বিকল্প নেই। কিন্তু আমরা বিবি বাচ্চার মুহাব্বতে আল্লাহকে নারাজ করে তাদেরকে খুশি করছি। আমাদের হাশর কী হবে?

আমাদের ইবলিসে কামড় দিয়েছে | ইসলামী যিন্দেগী