দীনের জন্য বিবি-বাচ্চা

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বিবি-বাচ্চার খেদমত করা আল্লাহর হুকুম। কিন্তু আবার আল্লাহর দীনের প্রচার-প্রসার ও তালীমের জন্য তাদেরকে প্রয়োজনীয় সামানা দিয়ে তাদেরকে ছেড়ে ঘর থেকে বের হওয়া ও আল্লাহর হুকুম। এতে বিবি-বাচ্চার আক্বীদা সহী হবে। তখন বিবি বাচ্চা এই চিন্তা করবে- “আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।” স্বামী যখন দীনের জন্য সফর শুরু করবে তখন বিবির দায়িত্ব হাসি মুখে বিদায় দেয়া। এর দ্বারা পুরো সফরে স্বামী মেহনত করে যত নেকী পাবে বিবি ঘরে বসে তা পাবে। স্বামী যখন কামাই করার জন্য, চিকিৎসার জন্য সফর করে, তখন বিবি যেমন খুশী হয়, তার চেয়েও বেশী খুশী থাকতে হবে স্বামী যখন আল্লাহর রাস্তায় সফর করে।

দীনের জন্য বিবি-বাচ্চা | ইসলামী যিন্দেগী