মালফুযাত
১০০%
রাহমান নামের বিনিময়
হযরত একবার কুরআনের সবক শুরু করার আগে একটা দু‘আ করলেন যার শেষে ছিল ইয়া রাহমান। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তাঁর প্রত্যেক নামের বিনিময় বান্দাকে কিছু দেন। গাফফার নামের কারণে মাফ করেন, সাত্তার নামের কারণে দোষ গোপন করেন, ঠিক তেমনি, রাহমান নামের বরকতে কুরআন দেন। দলিল হলো, الرَّحْمَنُ , عَلَّمَ الْقُرْآنَ। সুতরাং যিনি মু‘আল্লিম হবেন তাঁর মধ্যে রাহমান নামের সিফাত অর্থাৎ দয়া মায়া থাকতে হবে। সূরা ফাতিহাতে আল্লাহ তা‘আলার চারটি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে সাড়ে তিনটা দয়ার মাঝেই আর অর্ধেকটা হলো রাগ-ঢাক।