ধন-সম্পদের দুনিয়াবি ক্ষতি

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়া কামাই করে পুরো যিন্দেগী নষ্ট করছি অথচ আমার এই মাল, ধন-সম্পদ দুনিয়াতেই আমাকে লাঞ্ছিত করছে। এর কত ভয়াবহ চিত্র আমাদের নজরে আসতেছে। এতো ধন-সম্পদের মালিক হয়েও, বয়স বাড়ার সাথে সাথে তার কাছে তার বিবি বাচ্চারা পর্যন্ত কাছে যেতে চায় না। রোগ-বালাই হলে তো আরো ভয়াবহ। ঢাকার মুহাম্মাদপুর এলাকায় এক লোক তার সব সম্পত্তি ছেলের নামে লিখে দিলেন। মেয়েদেরকে কিছুই দিলেন না। অথচ অসুস্থ বাবার শরীরের দুর্গন্ধের কারণে, ঐ ছেলে কাছে যায় না, জানালা দিয়ে রুটি ছুড়ে মারে। অথচ কোন সাহাবী এমন নাই যে, ব্যবসা আর চাকরী করতে করতে মারা গেছেন।

ধন-সম্পদের দুনিয়াবি ক্ষতি | ইসলামী যিন্দেগী