মানুষ অতিশয় দূর্বল

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২কুরআন ও তাফসীর

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা মানুষের অবস্থা বলে দিয়েছেন, خلق الانسان ضعيفا (মানুষকে দূর্বল করে সৃষ্টি করা হয়েছে)। দীর্ঘ সময় মায়ের কোলে কাটায়। না কোন কথা আছে, না কোন ভাষা। শুধু কান্না। তারপর দীর্ঘ কাল শরী‘আতের বিধিবিধান হতে মুক্ত। কচি মনে ঘুরা এবং খাওয়া। মাঝে কিছু কাল যৌবন। তারপর আবার বার্ধক্যের দূর্বলতা, এটা দ্বারা আল্লাহ তা‘আলা মানুষকে শিখিয়েছেন যে, তুমি যৌবনের শক্তির সময়ে আখেরাত গুছিয়ে নাও। আগে পরের দূর্বলতার সময়ে পারবে না। এবং এ সামান্য যৌবনের শক্তি পেয়ে অহংকারী হয়ো না। শুরুতে ও শেষে অন্যের দারস্ত হতে হবে।

মানুষ অতিশয় দূর্বল | ইসলামী যিন্দেগী