সমাবেশে অতিরিক্ত আলোকসজ্জা/বাল্ব ব্যবহার নিষেধ -

মুফতী মনসূরুল হক সাহেব১৬ অক্টোবর, ২০২৩অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়

যে সমাবেশে আলোকসজ্জা বা তোরণ করা হয়, আমাদের মুরব্বীগণ তাকে প্রদর্শনী হিসেবে চি‎হ্নিত করেছেন। অতএব তাতে শরীক না হওয়া উচিত। সাধারণ সজ্জা যেমন, ওপরের শামিয়ানা, প্রয়োজনীয় বাতি ও বসার সুবিধার্থে বিছানার ব্যবস্থা করার অনুমতি আছে; কিন্তু প্রদর্শনী হারাম। অনুরূপভাবে সমাবেশে অতিরিক্ত বাল্ব (যেরকম দেওয়ালী উৎসবে করা হয়) ব্যবহার নিষেধ।