মুজাদ্দিদের ভূমিকা -

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৩দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

পাকা রাস্তায় কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে প্রচুর মাটি জমা হলে সেই রাস্তাকে মাটির রাস্তা মনে হবে। এ অবস্থায় কেউ যদি বলে যে, একি! কাঁচা রাস্তার নীচে শক্ত পাকা রাস্তা বিদ্যমান, সুতরাং সেটি খুড়ে বের করতে হবে, তাহলে মানুষের চলাচলের খুব সুবিধা হবে। তখন কিছু লোক এই বলে বিরোধিতা করবে যে, আমরাতো বাপ-দাদার আমল থেকে এরকম কাঁচা রাস্তাই দেখে আসছি। আর কিছু লোক এই বলে পক্ষ নেবে যে মাটির কাঁচা রাস্তার নীচে পাকা রাস্তার অস্তিত্বের বিষয়টি সত্য। অতঃপর যখন কাঁচা রাস্তা খনন করে মাটি পরিষ্কার করা হবে, তখন পাকা রাস্তার অস্তিত্ব চোখে পড়বে। মুজাদ্দিদের ভূমিকাও এরকম। অর্থাৎ বিদ‘আত ও রুসূমাতের মাটিতে যখন সুন্নাতের রাস্তা ঢাকা পড়ে, তখন তা খনন করে বিদ‘আত ও রুসূমাতের মাটি সরিয়ে সুন্নাতের রাস্তা বের করাই মুজাদ্দিদ ও তাঁর অনুসারীদের কাজ।

মুজাদ্দিদের ভূমিকা - | ইসলামী যিন্দেগী