التكاثر
আত-তাকাসুর
আয়াত ৮ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ
(পার্থিব ভোগ সামগ্রীতে) একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রাখে।
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ
যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছ।
کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ
কিছুতেই এরূপ সমীচীন নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে।
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ
আবারও (শোন), কিছুতেই এরূপ সমীচীন নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে।
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ
কক্ষণও নয়। তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এ কথা জানতে (তবে এরূপ করতে না)।
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ
তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে।
ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ
তোমরা অবশ্যই তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ٪
অতঃপর সে দিন তোমাদেরকে নি‘আমতরাজি সম্পর্কে জিজ্ঞেস করা হবে (যে, তোমরা তার কী হক আদায় করেছ?)