القارعة
আল-কারিআ
আয়াত ১১ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَلۡقَارِعَۃُ ۙ
(স্মরণ কর) সেই ঘটনা, যা (অন্তরাত্মা) কাঁপিয়ে দেবে
مَا الۡقَارِعَۃُ ۚ
(অন্তরাত্মা) প্রকম্পিতকারী সে ঘটনা কী?
وَمَاۤ اَدۡرٰىکَ مَا الۡقَارِعَۃُ ؕ
তুমি কি জান (অন্তরাত্মা) প্রকম্পিতকারী সে ঘটনা কী?
یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ
যে দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত হয়ে যাবে।
وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ
এবং পাহাড়সমূহ হবে ধূনিত রঙ্গিন পশমের মত।
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ
তখন যার পাল্লা ভারী হবে
فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ؕ
সে তো সন্তোষজনক জীবনে থাকবে
وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ ۙ
আর যার পাল্লা হালকা হবে
فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ
তার ঠিকানা হবে এক গভীর গর্ত
وَمَاۤ اَدۡرٰىکَ مَا ہِیَہۡ ؕ
তুমি কি জান তা কী?
نَارٌ حَامِیَۃٌ ٪
এক উত্তপ্ত আগুন।