المرسلات
আল-মুরসালাত
আয়াত ৫০ · মক্কী · পারা ২৯
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَالۡمُرۡسَلٰتِ عُرۡفًا ۙ
শপথ একের পর এক প্রেরিত বায়ুর।
فَالۡعٰصِفٰتِ عَصۡفًا ۙ
তারপর প্রচণ্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার।
وَّالنّٰشِرٰتِ نَشۡرًا ۙ
এবং শপথ (মেঘমালাকে) ইতস্তত বিক্ষিপ্তকারী বায়ুর।
فَالۡفٰرِقٰتِ فَرۡقًا ۙ
অতঃপর শপথ তাদের (অর্থাৎ সেই ফেরেশতাদের), যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে দেয়।
فَالۡمُلۡقِیٰتِ ذِکۡرًا ۙ
তারপর অবতীর্ণ করে উপদেশবাণী।
عُذۡرًا اَوۡ نُذۡرًا ۙ
যা মানুষের জন্য ক্ষমা প্রার্থনার কারণ হয় অথবা হয় সতর্ককারী।
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَوَاقِعٌ ؕ
যে সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে।
فَاِذَا النُّجُوۡمُ طُمِسَتۡ ۙ
সুতরাং (তা ঘটবে সেই সময়) যখন নক্ষত্ররাজি নিভিয়ে দেওয়া হবে।
وَاِذَا السَّمَآءُ فُرِجَتۡ ۙ
এবং যখন আকাশ বিদারণ করা হবে
وَاِذَا الۡجِبَالُ نُسِفَتۡ ۙ
এবং যখন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ করে ফেলা হবে।
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتۡ ؕ
এবং যখন রাসূলগণকে নির্দিষ্ট সময়ে একত্র করা হবে
لِاَیِّ یَوۡمٍ اُجِّلَتۡ ؕ
(কেউ যদি জিজ্ঞেস করে) এসব মূলতবি রাখা হয়েছে কোন দিনের জন্য?
لِیَوۡمِ الۡفَصۡلِ ۚ
(তার জবাব হল) বিচার দিবসের জন্য!
وَمَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الۡفَصۡلِ ؕ
তুমি কি জান বিচার দিবস কী?
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
اَلَمۡ نُہۡلِکِ الۡاَوَّلِیۡنَ ؕ
আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُہُمُ الۡاٰخِرِیۡنَ
অতঃপর পরবর্তীদেরকেও আমি তাদের অনুগামী করে দেব।
کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ
আমি অপরাধীদের সাথে এ রকম আচরণই করে থাকি।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
اَلَمۡ نَخۡلُقۡکُّمۡ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ ۙ
আমি তোমাদেরকে সৃষ্টি করিনি এক হীন পানি দ্বারা?
فَجَعَلۡنٰہُ فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ ۙ
অতঃপর আমি তা এক সুরক্ষিত অবস্থানস্থলে রাখি।
اِلٰی قَدَرٍ مَّعۡلُوۡمٍ ۙ
নির্দিষ্ট সময় পর্যন্ত
فَقَدَرۡنَا ٭ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ
তারপর আমি তাতে পরিমিত রূপ দান করি। সুতরাং আমি কতই না উত্তম রূপদাতা!
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ کِفَاتًا ۙ
আমি কি ভূমিকে বানাইনি ধারণকারী
اَحۡیَآءً وَّاَمۡوَاتًا ۙ
জীবিতদের এবং মৃতদেরও?
وَّجَعَلۡنَا فِیۡہَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسۡقَیۡنٰکُمۡ مَّآءً فُرَاتًا ؕ
এবং আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উঁচু-উঁচু পাহাড় এবং আমি তোমাদেরকে সুমিষ্ট পানি দ্বারা সিঞ্চিত করার ব্যবস্থা করেছি।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
اِنۡطَلِقُوۡۤا اِلٰی مَا کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ۚ
(তাদেরকে বলা হবে) তোমরা যা অবিশ্বাস করতে, চলো এখন সেই জিনিসের দিকে।
اِنۡطَلِقُوۡۤا اِلٰی ظِلٍّ ذِیۡ ثَلٰثِ شُعَبٍ ۙ
চলো তিন শাখাবিশিষ্ট শামিয়ানার দিকে।
لَّا ظَلِیۡلٍ وَّلَا یُغۡنِیۡ مِنَ اللَّہَبِ ؕ
যাতে নেই (শীতল) ছায়া এবং যা আগুনের শিখা থেকে রক্ষা করতে পারবে না।
اِنَّہَا تَرۡمِیۡ بِشَرَرٍ کَالۡقَصۡرِ ۚ
তা অট্টালিকা তুল্য বড়-বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে
کَاَنَّہٗ جِمٰلَتٌ صُفۡرٌ ؕ
মনে হবে তা হলুদ বর্ণের উট।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
ہٰذَا یَوۡمُ لَا یَنۡطِقُوۡنَ ۙ
তা এমন এক দিন, যে দিন লোকে কথা বলতে পারবে না।
وَلَا یُؤۡذَنُ لَہُمۡ فَیَعۡتَذِرُوۡنَ
এবং তাদেরকে কোন অজুহাত প্রদর্শনেরও অনুমতি দেওয়া হবে না।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
ہٰذَا یَوۡمُ الۡفَصۡلِ ۚ جَمَعۡنٰکُمۡ وَالۡاَوَّلِیۡنَ
এটা ফায়সালার দিন। আমি একত্র করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে।
فَاِنۡ کَانَ لَکُمۡ کَیۡدٌ فَکِیۡدُوۡنِ
এখন তোমাদের যদি কোন কৌশল থাকে, তবে সে কৌশল আমার বিরুদ্ধে চালাও।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ٪
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের যারা সত্য প্রত্যাখ্যান করে।
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ ظِلٰلٍ وَّعُیُوۡنٍ ۙ
যারা তাকওয়া অবলম্বন করেছে তারা অবশ্যই ছায়া ও প্রস্রবণের মধ্যে থাকবে।
وَّفَوَاکِہَ مِمَّا یَشۡتَہُوۡنَ ؕ
এবং তাদের চাহিদামত ফলমূলের মধ্যে।
کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓــًٔۢا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ
(তাদেরকে বলা হবে) তোমরা স্বাচ্ছন্দ্যে খাও ও পান কর তোমরা যা-কিছু করতে তার বিনিময়ে।
اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
আমি সৎকর্মপরায়ণদেরকে এভাবেই পুরস্কৃত করি।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
کُلُوۡا وَتَمَتَّعُوۡا قَلِیۡلًا اِنَّکُمۡ مُّجۡرِمُوۡنَ
(হে কাফেরগণ!) অল্প কিছু কাল খাও ও মজা লোট। নিশ্চয়ই তোমরা অপরাধী।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
وَاِذَا قِیۡلَ لَہُمُ ارۡکَعُوۡا لَا یَرۡکَعُوۡنَ
যখন তাদেরকে বলা হয়, আল্লাহর সামনে নত হও, তারা নত হয় না।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
সে দিন বড় দুর্ভোগ হবে তাদের, যারা সত্য প্রত্যাখ্যান করে।
فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَہٗ یُؤۡمِنُوۡنَ ٪
সুতরাং এরপর আর এমন কী কথা আছে, যার উপর তারা ঈমান আনবে?