البروج

البروج

আল-বুরুজ

আয়াত ২২ · মক্কী · পারা ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَالسَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِ ۙ

শপথ বুরূজ-বিশিষ্ট আকাশের

وَالۡیَوۡمِ الۡمَوۡعُوۡدِ ۙ

এবং সেই দিনের, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

وَشَاہِدٍ وَّمَشۡہُوۡدٍ ؕ

এবং যে উপস্থিত হয় তার এবং যার নিকট উপস্থিত হয় তার

قُتِلَ اَصۡحٰبُ الۡاُخۡدُوۡدِ ۙ

ধ্বংস করা হয়েছিল গর্ত-ওয়ালাদেরকে

النَّارِ ذَاتِ الۡوَقُوۡدِ ۙ

ইন্ধনপূর্ণ আগুন-ওয়ালাদেরকে

اِذۡ ہُمۡ عَلَیۡہَا قُعُوۡدٌ ۙ

যখন তারা তার পাশে বসা ছিল

وَّہُمۡ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِیۡنَ شُہُوۡدٌ ؕ

এবং মুমিনদের সাথে তারা যা করছিল, তা প্রত্যক্ষ করছিল

وَمَا نَقَمُوۡا مِنۡہُمۡ اِلَّاۤ اَنۡ یُّؤۡمِنُوۡا بِاللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ

তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল কেবল এ কারণে যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহা ক্ষমতার অধিকারী, প্রশংসার্হ,

الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ  وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ؕ

আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয় এবং আল্লাহ সমস্ত কিছু দেখছেন।

اِنَّ الَّذِیۡنَ فَتَنُوا الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ یَتُوۡبُوۡا فَلَہُمۡ عَذَابُ جَہَنَّمَ وَلَہُمۡ عَذَابُ الۡحَرِیۡقِ ؕ

নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে নির্যাতন করেছে, তারপর তাওবাও করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি এবং তাদেরকে আগুনে জ্বলার শাস্তি দেওয়া হবে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۬ؕؑ  ذٰلِکَ الۡفَوۡزُ الۡکَبِیۡرُ ؕ

যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য আছে এমন উদ্যান, যার নিচে নহর প্রবাহিত। এটাই মহা সাফল্য।

اِنَّ بَطۡشَ رَبِّکَ لَشَدِیۡدٌ ؕ

প্রকৃতপক্ষে তোমার প্রতিপালকের ধরা বড়ই কঠিন।

اِنَّہٗ ہُوَ یُبۡدِئُ وَیُعِیۡدُ ۚ

তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।

وَہُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ ۙ

তিনি অতি ক্ষমাশীল, অতি প্রেমময়।

ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ ۙ

আরশের মালিক, সম্মানিত

فَعَّالٌ لِّمَا یُرِیۡدُ ؕ

যা-কিছু ইচ্ছা করেন, তা করে ফেলেন।

ہَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡجُنُوۡدِ ۙ

তোমার কাছে কি পৌঁছেছে সেই বাহিনীর সংবাদ

فِرۡعَوۡنَ وَثَمُوۡدَ ؕ

ফির‘আউন ও ছামুদ (-এর বাহিনী)-এর?

بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ تَکۡذِیۡبٍ ۙ

তা সত্ত্বেও কাফেরগণ সত্য প্রত্যাখ্যানে রত।

وَّاللّٰہُ مِنۡ وَّرَآئِہِمۡ مُّحِیۡطٌ ۚ

অথচ আল্লাহ তাদেরকে তাদের পেছনে থেকে বেষ্টন করে রেখেছেন।

بَلۡ ہُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ ۙ

(তাদের প্রত্যাখ্যানে কুরআনের কোন ক্ষতি হয় না) বরং এটা অতি সম্মানিত কুরআন

فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ ٪

যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ