الطارق

الطارق

আত-তারিক

আয়াত ১৭ · মক্কী · পারা ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۙ

শপথ আকাশের ও রাতের আগমনকারীর।

وَمَاۤ اَدۡرٰىکَ مَا الطَّارِقُ ۙ

তুমি কি জান রাতের আগমনকারী কী?

النَّجۡمُ الثَّاقِبُ ۙ

উজ্জ্বল নক্ষত্র!

اِنۡ کُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَیۡہَا حَافِظٌ ؕ

এমন কোন জীব নেই, যার কোন তত্ত্বাবধানকারী নেই।

فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَ ؕ

সুতরাং মানুষ লক্ষ করুক তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।

خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍ ۙ

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি দ্বারা।

یَّخۡرُجُ مِنۡۢ بَیۡنِ الصُّلۡبِ وَالتَّرَآئِبِ ؕ

যা পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে নির্গত হয়।

اِنَّہٗ عَلٰی رَجۡعِہٖ لَقَادِرٌ ؕ

নিশ্চয়ই তিনি তাকে পুনর্বার সৃষ্টি করতে সক্ষম।

یَوۡمَ تُبۡلَی السَّرَآئِرُ ۙ

যে দিন সমস্ত গোপনীয় বিষয়ের যাচাই-বাছাই হবে।

فَمَا لَہٗ مِنۡ قُوَّۃٍ وَّلَا نَاصِرٍ ؕ

সে দিন মানুষের কোন শক্তি থাকবে না এবং কোন সাহায্যকারীও নয়।

وَالسَّمَآءِ ذَاتِ الرَّجۡعِ ۙ

শপথ বৃষ্টিপূর্ণ আকাশের

وَالۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِ ۙ

এবং সেই ভূমির যা বিদীর্ণ হয়।

اِنَّہٗ لَقَوۡلٌ فَصۡلٌ ۙ

এটা (অর্থাৎ কুরআন) এক মীমাংসাকারী বাণী।

وَّمَا ہُوَ بِالۡہَزۡلِ ؕ

এবং এটা কোন পরিহাস নয়।

اِنَّہُمۡ یَکِیۡدُوۡنَ کَیۡدًا ۙ

নিশ্চয়ই তারা (অর্থাৎ কাফেরগণ) চাল চালছে

وَّاَکِیۡدُ کَیۡدًا ۚۖ

এবং আমিও চাল চালছি।

فَمَہِّلِ الۡکٰفِرِیۡنَ اَمۡہِلۡہُمۡ رُوَیۡدًا ٪

সুতরাং হে রাসূল! তুমি কাফেরদেরকে অবকাশ দাও। তাদেরকে কিছু কালের জন্য আপন অবস্থায় ছেড়ে দাও।