الأعلى

الأعلى

আল-আলা

আয়াত ১৯ · মক্কী · পারা ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ

তোমার সমুচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা কর।

الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ

যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন ও সুগঠিত করেছেন।

وَالَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ

এবং যিনি (সবকিছুকে এক বিশেষ) পরিমিতি দিয়েছেন, তারপর পথ প্রদর্শন করেছেন।

وَالَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی ۪ۙ

এবং যিনি (ভূমি থেকে সবুজ) তৃণ উদগত করেছেন

فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ

তারপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন।

سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ

(হে নবী!) আমি তোমাকে দিয়ে পাঠ করাব, ফলে তুমি ভুলবে না,

اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ  اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ

আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। নিশ্চয়ই তিনি প্রকাশ্য বিষয়াবলীও জানেন এবং গুপ্ত বিষয়াবলীও।

وَنُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚۖ

আমি তোমার জন্য সহজ শরীয়ত (-এর অনুসরণ) সোজা করে দেব।

فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ

সুতরাং তুমি উপদেশ দিতে থাক, যদি উপদেশ ফলপ্রসূ হয়,

سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی ۙ

যার অন্তরে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে।

وَیَتَجَنَّبُہَا الۡاَشۡقَی ۙ

আর তা থেকে দূরে থাকবে কেবল সেই, যে চরম হতভাগা।

الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی ۚ

যে প্রবেশ করবে সর্ববৃহৎ আগুনে

ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی ؕ

তারপর সে তাতে মরবেও না এবং বাঁচবেও না।

قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی ۙ

সফলতা অর্জন করেছে সেই, যে পবিত্রতা অবলম্বন করেছে।

وَذَکَرَ اسۡمَ رَبِّہٖ فَصَلّٰی ؕ

এবং নিজ প্রতিপালকের নাম নিয়েছে ও নামায পড়েছে।

بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ۫ۖ

কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও

وَالۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّاَبۡقٰی ؕ

অথচ আখেরাত কত বেশি উৎকৃষ্ট ও কত বেশি স্থায়ী।

اِنَّ ہٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی ۙ

নিশ্চয়ই এ কথা পূর্ববর্তী (আসমানী) গ্রন্থসমূহেও লিপিবদ্ধ আছে

صُحُفِ اِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی ٪

ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।