الشمس
আশ-শামস
আয়াত ১৫ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
وَالشَّمۡسِ وَضُحٰہَا ۪ۙ
শপথ সূর্যের ও তার বিস্তৃত রোদের।
وَالۡقَمَرِ اِذَا تَلٰىہَا ۪ۙ
এবং চাদের, যখন তা সূর্যের পেছনে পেছনে আসে।
وَالنَّہَارِ اِذَا جَلّٰىہَا ۪ۙ
এবং দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করে
وَالَّیۡلِ اِذَا یَغۡشٰىہَا ۪ۙ
এবং রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে
وَالسَّمَآءِ وَمَا بَنٰہَا ۪ۙ
শপথ আকাশের ও তাঁর যিনি তা নির্মাণ করেছেন,
وَالۡاَرۡضِ وَمَا طَحٰہَا ۪ۙ
এবং পৃথিবীর ও তাঁর যিনি তাকে বিস্তৃত করেছেন।
وَنَفۡسٍ وَّمَا سَوّٰىہَا ۪ۙ
এবং মানবাত্মার ও তাঁর, যিনি তাকে পরিপাটি করেছেন,
فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَتَقۡوٰىہَا ۪ۙ
অতঃপর তার জন্য যা পাপ এবং তার জন্য যা পরহেযগারী, তার ভেতর সেই বিষয়ক জ্ঞানোন্মেষ ঘটিয়েছেন।
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ
সে-ই সফলকাম হবে, যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে।
وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ؕ
আর ব্যর্থকাম হবে সেই, যে তাকে (গুনাহের মধ্যে) ধসিয়ে দেবে।
کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰىہَاۤ ۪ۙ
ছামুদ জাতি অবাধ্যতাবশত (তাদের নবীকে) অস্বীকার করেছিল।
اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰہَا ۪ۙ
যখন তাদের সর্বাপেক্ষা নিষ্ঠুর ব্যক্তি উঠে পড়ল,
فَقَالَ لَہُمۡ رَسُوۡلُ اللّٰہِ نَاقَۃَ اللّٰہِ وَسُقۡیٰہَا ؕ
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলল, খবরদার! আল্লাহর উটনী ও তার পানি পানের ব্যাপারে।
فَکَذَّبُوۡہُ فَعَقَرُوۡہَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡہِمۡ رَبُّہُمۡ بِذَنۡۢبِہِمۡ فَسَوّٰىہَا ۪ۙ
তথাপি তারা তাদের রাসূলকে প্রত্যাখ্যান করল এবং উটনীটিকে মেরে ফেলল। পরিণামে তাদের প্রতিপালক তাদের গুনাহের কারণে তাদেরকে ব্যাপকভাবে ধ্বংস করে সব একাকার করে ফেললেন।
وَلَا یَخَافُ عُقۡبٰہَا ٪
আর তিনি এর কোন মন্দ পরিণামের ভয় করেন না।