الزلزلة

الزلزلة

আয-যিলযাল

আয়াত ৮ · মাদানী · পারা ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ

যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে

وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ

এবং ভূমি তার ভার বের করে দেবে

وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ

এবং মানুষ বলবে, তার কী হল?

یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ

সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে।

بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ

কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশই করবেন।

یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ  لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ

সে দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ

সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে

وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪

এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।