দুরূদ শরীফ পড়া

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰ لِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِ مُحَمَّدٍ كَمَا بَا رَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

সহীহ বুখারী (৩৩৭০), সহীহ মুসলিম (৪০৫)

"হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহ. বলেন, হযরত কা’ব ইবনে উজরা রাযি.-এর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি জিনিস হাদিয়া দেব না যা আমি হুযূর ﷺ এর কাছে শুনেছি! আমি বললাম, অবশ্যই আমাকে তা হাদিয়া দিন। তিনি বললেন, আমরা হুযূর ﷺ এর কাছে জানতে চেয়ে বললাম, আপনাদের উপর তথা আহলে বাইতের উপর দুরূদ কীভাবে পাঠ করব? আপনাদের উপর সালাম পাঠ করার পদ্ধতি তো আল্লাহ তা‘আলা আমাদের শিখিয়েছেন! তিনি বললেন, তোমরা বলো,

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰ لِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى اٰ لِ مُحَمَّدٍ كَمَا بَا رَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ"