আত্তাহিয়্যাতু পড়া

اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ* اَلسَّلَامُ عَلَيْكَ اَ يُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ اَلسَّلَامُ عَلَيْنَا وَ عَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ

সহীহ বুখারী (১২০২,৬২৩০), সহীহ মুসলিম (৪০, ৪০২)।

"হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযি. থেকে বর্ণিত, আমরা নামাযে ‘আততাহিয়্যাতু’ [কারও শান্তি ও কল্যাণ কামনামূলক/ স্তুতিবাচক উল্লেখ/ অভিবাদন (দ্র.ফাতহুল বারী ৮৩১ নং হাদীসের ব্যাখ্যা)] পড়তাম এবং নাম উল্লেখ করতাম। একে অপরের নামে সালাম দিতাম। একবার হুযূর ﷺ এটা শুনলেন। তখন আমাদেরকে বললেন, তোমরা বলো-

اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ* اَلسَّلَامُ عَلَيْكَ اَ يُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ اَلسَّلَامُ عَلَيْنَا وَ عَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ

কেননা যখন তোমরা এটা করলে তখন আসমান ও যমীনের প্রত্যেক নেক বান্দাকে সালাম করলে।

উল্লেখ্য, এখানে নমুনা হিসেবে উচ্চারণ দেওয়া হয়েছে। সহীহ উচ্চারণ অবশ্যই কোন আলেম বা কারীর কাছে শিখে নিতে হবে।"