জুমু‘আর দিনের আমলসমূহ

জুমু‘আর দিনে এমন ছয়টি আমল রয়েছে যার মাধ্যমে জুমু‘আর নামাযে যাওয়ার পথে প্রতি কদমে এক বছর নফল ইবাদত (অর্থাৎ এক বছরের নফল নামায ও নফল রোযা) এর সওয়াব পাওয়া যায়।

আমল ছয়টি নিম্মরূপ:

(১) জুমু‘আর নামাযের উদ্দেশ্যে উত্তমরূপে গোসল করা।

(২) আগে আগে মসজিদে যাওয়া।

(৩) পায়ে হেঁটে মসজিদে যাওয়া।

(৪) ইমামের কাছাকাছি বসা (সামনে খালি জায়গা রেখে পেছনে না বসা)।

(৫) মনোযোগ সহকারে খুতবা শোনা।

(৬) খুতবার সময় কোনো কথা বা কাজে লিপ্ত না হওয়া। (সুনানে তিরমিযী, হাদীস: ৪৯২)

এ ছাড়াও জুমু‘আর দিনে আরো কিছু আমল রয়েছে। যথা:

১. সূরা কাহাফ তিলাওয়াত করা (কমপক্ষে ১০ আয়াত), এর মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যায়। (সহীহ মুসলিম, হাদীস: ৮০৯)

২. সালাতুত তাসবীহ পড়া। এর দ্বারা সব ধরণের গুনাহ মাফ হয়। (সুনানে আবু দাউদ, হাদীস: ১২৯৭)

৩. আসরের পর ৮০ বার বিশেষ দুরূদ পড়া। এর দ্বারা ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের ইবাদতের সাওয়াব পাওয়া যায়। (আল ক্বওলুল বাদী, পৃষ্ঠা ৩৯৯)

৪. দুই খুতবার মাঝখানে মনে মনে দু‘আ করা এবং মাগরিবের কিছুক্ষণ পূর্বে দু‘আয় লিপ্ত হওয়া। এ দুই সময়ে দু‘আ কবূলের ওয়াদা রয়েছে। (সুনানে তিরমিযী, হাদীস: ৫২৮, সুনানে আবু দাউদ, হাদীস: ১০৪৮)

৫. অন্য দিনের তুলনায় এ দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। (সুনানে আবু দাউদ, হাদীস: ১০৪৭)