Dua & Durud
100%
দুই সিজদার মাঝে দু‘আ পড়া
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রিযিক দান করুন।
ফায়দা: হযরত ইবনে আব্বাস (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) দুই সিজদার মাঝে উক্ত দু‘আ পাঠ করতেন।
"رَبِّ اغْفِرْ لِيْ / اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ"
সুনানে ইবনে মাজাহ (৮৯৭); নাসায়ী কুবরা (৬৬০), সহীহ ইবনে খুযাইমা (৬৮৪), মুসতাদরাকে হাকেম (১০০৩), হাকেম রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। মুগলতাঈ রহ. বলেছেন, হাদীসটির সনদ সহীহ। (শরহু সুনানি ইবনে মাজাহ ৫/১৫৩৫)
"হযরত হুযাইফা রাযি. থেকে বর্ণিত, হুযূর ﷺ (রাতের নামাযে/ তাহাজ্জুদে) দুই সিজদার মাঝে (এই দু‘আ) পড়তেন,
رَبِّ اغْفِرْ لِيْ / اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ"