كتاب المياه

২. পানির যাবতীয় বিধান

Chapter 2 · 23 hadith

আল্লাহ তাআলার বাণীঃ "এবং আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি" (২৫ঃ ৪৮)। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন: "এবং আকাশ হতে তোমাদের উপর পানি বর্ষণ করেন তদ্বারা তোমাদের পবিত্র করার জন্য" (৮ঃ ১১)। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন: "এবং যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে" (৮ঃ ১১)।

قال الله عز وجل: {وأنزلنا من السماء ماء طهورا} [الفرقان: 48] وقال عز وجل: {وينزل عليكم من السماء ماء ليطهركم به} [الأنفال: 11]، وقال تعالى: {فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا} [النساء: 43]

325

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَتَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفَضْلِهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ " إِنَّ الْمَاءَ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৩২৬। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এর সহধর্মিণীদের মধ্যে একজন জানাবাতের গোসল করলে তার গোসলের উদ্ধৃত্ত পানি দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) উযু করলেন। পরে তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তা উল্লেখ করলে তিনি বলেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।

বুযা’আহ নামক কূপ প্রসঙ্গে আলোচনা

باب ذكر بئر بضاعة

326

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَتَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا لُحُومُ الْكِلاَبِ وَالْحِيَضُ وَالنَّتَنُ فَقَالَ " الْمَاءُ طَهُورٌ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ " .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩২৭। হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)কে প্রশ্ন করা হলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ নামক কূপের পানিতে উযু করব? তা এমন একটি কূপ যাতে কুকুরের গোশত, হায়যের ন্যাকড়া ও আবর্জনা নিক্ষেপ করা হয়। তিনি বললেনঃ পানি পবিত্র, তাকে কোন বস্তুই নাপাক করে না।

327

أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، - وَكَانَ مِنَ الْعَابِدِينَ - عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي نَوْفٍ، عَنْ سَلِيطٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ مَرَرْتُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ فَقُلْتُ أَتَتَوَضَّأُ مِنْهَا وَهِيَ يُطْرَحُ فِيهَا مَا يُكْرَهُ مِنَ النَّتْنِ فَقَالَ " الْمَاءُ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ " .

Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৩২৮। আব্বাস ইবনে আব্দুল আযীম (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পাশ দিয়ে গমন করলাম, তখন তিনি বুযআ নামক কূপের পানি দ্বারা উযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা উযু করছেন? অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে। তখন তিনি বললেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।

পানির পরিমাণ নির্ণয় করা

باب التوقيت في الماء

328

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ " إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩২৯। হুসাইন ইবনে হুরায়স মারওয়াযী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)কে পানি এবং তাতে যে কোন কোন সময় চতুষ্পদ জন্তু ও হিংস্র প্রাণী অবতরণ করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ যখন পানি দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না।

329

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا، بَالَ فِي الْمَسْجِدِ فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُزْرِمُوهُ " . فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৩০। কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক বেদুঈন মসজিদে পেশাব করলে উপস্থিত লোকদের মধ্য হতে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্যত হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাকে বাধা দিও না। যখন ঐ ব্যক্তি পেশাব করা শেষ করল, তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা পেশাবের উপর ঢেলে দিলেন।

330

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي الْمَسْجِدِ فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعُوهُ وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ دَلْوًا مِنْ مَاءٍ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ "

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩১। আব্দুর রহমান ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক বেদুঈন মসজিদে দাঁড়িয়ে পেশাব করল। উপস্থিত লোকজন তাকে পাকড়াও করতে উদ্যত হলে রাসূলুল্লাহ (ﷺ) তাদের বললেনঃ তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে নরম ব্যবহারের জন্য পাঠানো হয়েছে, কঠোর ব্যবহারের জন্য নয়।

বদ্ধ পানিতে জুনুব লোকের গোসল করার প্রতি নিষেধাজ্ঞা

النهي عن اغتسال الجنب في الماء الدائم

331

أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرٍو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ بُكَيْرٍ، أَنَّ أَبَا السَّائِبِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩২। হারিস ইবনে মিসকিন (রাহঃ) ......... বুকায়র (রাহঃ) থেকে বর্ণিত। আবু সায়িব তার নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, তোমাদের কেউ যেন জানাবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।

সমুদ্রের পানি দ্বারা ওযু করা

الوضوء بماء البحر

332

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৩। কুতায়বা (রাহঃ) ......... সাঈদ ইবনে আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। মুগীরা ইবনে আবু বুরদা (রাহঃ) তাকে বর্ণনা করেছেন যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)কে এক ব্যক্তি প্রশ্ন করলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ঐ পানি দ্বারা উযু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাব, এমতাবস্থায় আমরা সমুদ্রের পানি দ্বারা উযু করব কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল।

বরফ ও বৃষ্টির পানি দ্বারা ওযু করা

باب الوضوء بماء الثلج والبرد

333

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ "

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৩৪। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ

اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ

“হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ ও মেঘের পানি দ্বারা ধৌত কর আর আমার অন্তঃকরণকে গুনাহ থেকে পরিষ্কার কর, যেমন তুমি সা’দা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করে থাক।
334

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَاىَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৫। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ

اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَاىَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ

“হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ, পানি ও মেঘের শিশির দ্বারা ধুয়ে ফেল।

কুকুরের উচ্ছিষ্ট

باب سؤر الكلب

335

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ أَنْبَأَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ، وَأَبِي، صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ "

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৬। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেঃ কুকুর তোমাদের কারো কোন পাত্রে মুখ দিলে সে যেন পাত্রের বস্তুটি ফেলে দেয় আর পাত্রটি সাতবার ধুয়ে ফেলে।

কোন পাত্রে কুকুরের মুখ দেয়ার দরুন তা মাটি দিয়ে ঘসে লওয়া

باب تعفير الإناء بالتراب من ولوغ الكلب فيه

336

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَالْغَنَمِ وَقَالَ " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ "

Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৩৩৭। মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কুকুরকে হত্যা করতে আদেশ করেছেন এবং বকরী পালের ও শিকারের কুকুরের বিষয়ে অনুমতি দিয়েছেন। তিনি বলেছেনঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তা সাতবার ধুয়ে নেবে আর অষ্টমবারে তা মাটি দ্বারা ঘষবে।

337

أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، يَزِيدَ بْنِ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الْكِلاَبِ قَالَ " مَا بَالُهُمْ وَبَالُ الْكِلاَبِ " . قَالَ وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ وَقَالَ " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوا الثَّامِنَةَ بِالتُّرَابِ " . خَالَفَهُ أَبُو هُرَيْرَةَ فَقَالَ إِحْدَاهُنَّ بِالتُّرَابِ

Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)

৩৩৮। আমর ইবনে ইয়াজিদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ প্রদান করেন। পরে বলেন, কুকুরের বিষয়ে তাদের কি হল? আব্দুল্লাহ বলেনঃ আর রাসূলুল্লাহ (ﷺ) শিকারের কুকুর ও বকরী পালের কুকুর পোষার অনুমতি দিয়েছেন। তিনি বলেছেনঃ যখন কুকুর পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে নেবে আর অষ্টমবার মাটি দ্বারা ঘষে নেবে।

আবু হুরায়রা (রাযিঃ) এর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মুগাফফার (রাযিঃ) এর বর্ণনা হতে ভিন্নরূপ। তিনি বলেছেনঃ তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন তন্মধ্য একবার মাটি দ্বারা।
338

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولاَهُنَّ بِالتُّرَابِ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৩৯। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে ফেলবে তন্মধ্য প্রথমবার মাটি দ্বারা।

339

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولاَهُنَّ بِالتُّرَابِ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৩৪০। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যখন কুকুর তোমাদের কারো পাত্র মুখ দেয়, তখন ঐ পাত্র সাতবার ধুয়ে ফেলবে যার মধ্যে প্রথমবার হবে মাটি দ্বারা।

বিড়ালের উচ্ছিষ্ট

باب سؤر الهرة

340

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ أَبَا قَتَادَةَ، دَخَلَ عَلَيْهَا ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَسَكَبْتُ لَهُ وَضُوءًا فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ قَالَتْ كَبْشَةُ فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي قُلْتُ نَعَمْ . قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ " .

Narrator: কাবশা বিনতে কা'ব ইবনে মালিক (রাঃ)

৩৪১। কুতায়বা (রাহঃ) ......... কাবশা বিনতে কাব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। আবু কাতাদা তার নিকট আগমন করলেন, তারপর বর্ণনাকারী কিছু বললেনঃ যার অর্থ এই, আমি তার জন্য পানি ভর্তি একটি উযুর পাত্র উপস্থিত করলাম। এমন সময় একটি বিড়াল তা হতে পান করল তারপর তিনি ঐ বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন যাতে সে পান করতে পারে। কাবশা বলেন, তখন আবু কাতাদা দেখলেন, আমি তার দিকে তাকিয়ে আছি, তিনি বললেন, হে ভাতিজী! তুমি কি আশ্চর্য বোধ করছ? আমি বললাম হ্যাঁ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এরা (বিড়াল) অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী।

ঋতুমতি স্ত্রীর ঝুটা

باب سؤر الحائض

341

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كُنْتُ أَتَعَرَّقُ الْعَرْقَ فَيَضَعُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاهُ حَيْثُ وَضَعْتُهُ وَأَنَا حَائِضٌ وَكُنْتُ أَشْرَبُ مِنَ الإِنَاءِ فَيَضَعُ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪২। আমর ইবনে আলী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি গোশত যুক্ত হাড় হতে গোশত আলগা করতাম, রাসূলুল্লাহ (ﷺ) তার মুখ সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। আর আমি পাত্র হতে পানি করতাম এবং তিনি সেখানেই মুখ রাখতেন যেখানে আমি রেখেছিলাম, অথচ আমি তখন ঋতুবতী।

স্ত্রীর উদ্ধৃত্ত পানি ব্যবহারের অনুমতি

باب الرخصة في فضل المرأة

342

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَمِيعًا .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৩৪৩। হারূন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে নারী পুরুষ সকলে একত্রে উযু করত।[১]

[১] এ ছিল পর্দার নির্দেশ নাযিল হওয়ার পূর্বেকার কথা।

নারীর উযূর উদ্ধৃত্ত পানি ব্যবহারে নিষেধাজ্ঞা

باب النهي عن فضل وضوء المرأة

343

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، قَالَ سَمِعْتُ أَبَا حَاجِبٍ، - قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَاسْمُهُ سَوَادَةُ بْنُ عَاصِمٍ - عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ .

Narrator: হাকাম ইবনে আমর (রাঃ)

৩৪৪। আমর ইবনে আলী (রাহঃ) ......... হাকাম ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) নারীর উদ্ধৃত্ত উযুর পানি দ্বারা পুরুষদের উযু করতে নিষেধ করেছেন।

জানাবাতগ্রস্ত ব্যক্তির উদ্ধৃত্ত পানি ব্যবহারের অনুমতি প্রসঙ্গ

الرخصة في فضل الجنب

344

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الإِنَاءِ الْوَاحِدِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৫। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে একত্রে একই পাত্রে গোসল করতেন।

একজন লোকের ওজু ও গোসলের জন্য কতটুকু পানি প্রয়োজন

باب القدر الذي يكتفي به الإنسان من الماء للوضوء والغسل

345

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسَةِ مَكَاكِيَّ .

Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৩৪৬। আমর ইবনে আলী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক মাককূক পানি দ্বারা উযু করতেন এবং পাঁচ মাককূক পানি দ্বারা গোসল করতেন।

346

أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَوَضَّأُ بِمُدٍّ وَيَغْتَسِلُ بِنَحْوِ الصَّاعِ .

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৭। হারুন ইবনে ইসহাক কূফী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পানি দ্বারা উযু করতেন আর গোসল করতেন এক সা’ পানি দ্বারা।

347

أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ

Narrator: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

৩৪৮। আবু বকর ইবনে ইসহাক (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযু করতেন এক মুদ পানি দ্বারা এবং গোসল করতেন এক সা’ পানি দ্বারা।