শুদ্ধ তিলাওয়াতের কারিশমা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.September 5, 2023কুরআন ও তাফসীর

আশ্চর্যের বিষয় হল, আমরা আমাদের বিবি-বাচ্চাদের কুরআন তিলাওয়াত সহীহ-শুদ্ধ করার ব্যাপারে ফিকির করি না। এক যুবক ডাক্তার মহল্লার ইমাম সাহেবকে বললেন, হুযুর! মেহেরবানী করে প্রতিদিন ফজরের পরে আমাকে সহীহ-শুদ্ধ করে কুরআন শিখার জন্য আমাকে একটু সময় দিবেন। এভাবে কিছুদিন মেহনত করার পর তার তিলাওয়াত সহীহ হয়ে গেল। এরপর তিনি স্বীয় স্ত্রীকে সহীহ তিলাওয়াত শিখান। অতঃপর ডাক্তার সাহেবের প্রথম সন্তান তার বিবির কাছে সাত বছর বয়সে হিফয খতম করে, দ্বিতীয় সন্তানও সাত বছর বয়সে হিফয খতম করে, তৃতীয় সন্তান সাড়ে ছয় বছর বয়সে হিফয খতম করে। তাই আমরাও হিম্মত করি, আল্লাহ আমাদের কামিয়াব করবেন।