Malfuzat
100%
৩৭৬. অবুঝ প্রাণী থেকে মাফ চাওয়া
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, কোন মাখলুকের উপর জুলুম না করা, কাউকে কষ্ট না দেয়া। কেউ কষ্ট পেয়ে থাকলে তার থেকে মাফ চেয়ে মাফ নিয়ে নেয়া; আর না হলে তাকে খুশি করে দেয়া। ছোট বাচ্চার উপরে জুলুম করেছে। এখন কিভাবে মাফ চাইবে। সে তো বোঝেই না কিছু। ওকে খুশি করে দিতে হবে। কোন কুকুর বা বিড়ালের উপরে জুলুম করেছে। তার কাছে মাফ কিভাবে চাইবে। আল্লাহর কাছে মাফ চাওয়া, আর তাকে খাওয়ায়ে খুশি করে দাও, তো ফের আল্লাহ তা‘আলা রাজি হয়ে যাবেন। বাস এভাবে জান্নাতের রাস্তা নিষ্কণ্টক বানিয়ে রাখা আমাদের দায়িত্ব। আল্লাহ তাওফীক দেন।