৩৭৪. আল্লাহর মাহফিল

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024আত্মশুদ্ধি

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, নমরুদরা নমরুদদের মাহফিল দেখে, ফেরাউন ফেরাউনদের মাহফিল দেখে। আর আল্লাহর প্রেমিক বান্দা, ঈমানওয়ালারা যেখানেই যায় সব জায়গায় সবকিছুতে আল্লাহপাকের নূরের মাহফিল দেখে। সবকিছুকে আল্লাহর মাহফিল মনে করে। একটা কাঁঠাল গাছ দেখলে সেখানে সে আল্লাহপাকের মাহফিল দেখে। ইয়া রব! আপনার কি শান যে, কিভাবে হলো এই গাছ! আমরা তো এর একটা দানা লাগিয়েছি মাত্র! এরকম বড় গাছ কিভাবে হলো!