৩৫৯. বালেগ হওয়ার রাস্তা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024আত্মশুদ্ধি, উলামা তোলাবা, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, একবার দাওয়াত ও তাবলীগের টঙ্গী বিশ্ব ইজতেমাতে হাটহাজারী মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আহমদ শফী সাহেব রহ. উলামাদের হালকাতে বয়ান করছিলেন। বয়ানের শেষ দিকে এসে হযরত বললেন যে, হে উলামায়ে কেরাম! আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হাকীমুল উম্মতের মাওয়ায়েয ও মালফুযাত এবং হযরতের কিতাবাদী মুতালা‘আ করতে থাকবেন। না হলে মিয়াঁ আপনারা নাবালেগ থাকবেন।