৩৭৮. নিজের দ্বীনি খেদমতকে বড় মনে করা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছে যে, নিজের ইলম-আমল, নিজের দ্বীনি খেদমত ও মেহনত এগুলোকে এত উচ্চ মূল্য দিয়ে বসেন যে, অন্যদেরকে তুচ্ছ ভাবতে থাকেন। আর অন্যদের তুচ্ছ ভাবার এই মানসিকতা কথায়, কাজে, আচরণে, বিভিন্ন সময়ে, প্রকাশ্যে-গোপনে প্রকাশ পেতে থাকে, যেটা পৃথিবীর আর কেউ না দেখুক, কেউ না শুনুক কিন্তু আল্লাহ তো দেখেন, আল্লাহ তো শুনেন।