মানুষের সন্তুষ্টির জন্যে আল্লাহ তা‘আলাকে অসন্তুষ্ট করা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.January 30, 2024ঈমান আক্বাইদ, আত্মশুদ্ধি, বিবিধ, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

(ক) কালেক্টরকে অসন্তুষ্ট রেখে কেউ তহসীলদারকে সন্তুষ্ট করে না। কিন্তু আমাদের অবস্থা হল, আমরা মানুষের সন্তুষ্টির জন্যে আল্লাহ তা‘আলাকে অসন্তুষ্ট করতে কুণ্ঠিত হইনা। অথবা ছোট কর্মকর্তাকে সন্তুষ্ট করতে গিয়ে বড় কর্মকর্তাকে অসন্তুষ্ট করার বিষয়টি সকলের কাছেই বোকামী।

(খ) মসজিদে হিফজে কুরআনের তা‘লীম বিনা উজরতে হলেও সংগত নয়। আর যদি উজরতসহ হয়, তাহলে তা মাকরূহ। বিস্ময়কর হলেও সত্য যে, অনেক কেন্দ্রীয় প্রতিষ্ঠানও এ ব্যাপারে সতর্ক নয়। অথচ তাদের অনুসরণে সাধারণ মানুষও এরকম করতে শুরু করেছে।

(গ) চায়ের মধ্যে চিনি সামান্য কম হলেও মনোপুত হয় না। এ রকম খানার মধ্যেও লবণ সামান্য কম হলে মেনে নেয়া যায় না। কিন্তু দ্বীনের মধ্যে প্রতিটি কমতিকে মেনে নেয়া হয়। এটা খুবই চিন্তার বিষয়।

(ঘ) শিক্ষক যদি ধার্মিক হয়, তাহলে তার কাছে ইংরেজী পড়ুয়া ছাত্রও ধার্মিক হয়ে যাবে। আর যদি শিক্ষক অধার্মিক হয়, তাহলে তার কাছে কুরআন-হাদীস পড়ুয়া ছাত্রও অধার্মিক হিসেবেই গড়ে উঠবে।