৩৮২. আল্লাহর ভয়ে গুনাহ না করা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024আত্মশুদ্ধি, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, অনেকে তো সিনেমা হলে না যাওয়ার কারণে খুশি, আবার অনেকের অবস্থা হলো এমন যে, ওরা গেল। আমি তো গেলাম না। গেলে কেমন হতো কে জানে! গেলে যাক! যেহেতু আল্লাহ নারাজ হবেন, আমি যাব না। এই যে মানুষটা তার মন চাইলো সিনেমা হলে ঢুকতে, গান-বাদ্যে পৌঁছতে; কিন্তু সে শুধু আল্লাহর দিকে তাকিয়ে যায় নি। এই লোকটার একটা গুনাহ থেকে বিরত থাকার কারণে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে উচ্চ মর্যাদা তার নসিব হবে।