Malfuzat
100%
সামাজিকতার ব্যাধী
হযরত মুহিউসসুন্নাহ রহ. বলেন, এক লোক আমাকে এসে বলে যে, অমুকের বিবাহের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে খুব ব্যথিত হয়েছি। কেননা এই মুবারক অনুষ্ঠানে ফটো ও ভিডিও করা হয়েছে এবং গান-বাদ্য ও নাট্যানুষ্ঠান হয়েছে। সামাজিক সৌহার্দ্যতা রক্ষার্থে আমাকেও সেখানে অংশ গ্রহণ করতে হয়েছে। বিরুদ্ধাচরণ সম্ভব হয়নি। আমি তাকে উদ্দেশ্য করে বললাম-যদি আহারের সময় স্বর্ণ-রুপার পাত্রে খাদ্যের সাথে মশা-মাছির চাটনি পেশ করা হতো তাহলে সামাজিক সৌহার্দ্য রক্ষার্থে তা ভক্ষণ করতেন? নাকি অপমানবোধে উঠে চলে আসতেন? লোকটি বলল, হ্যাঁ- অবশ্যই চলে আসতাম। হযরত মুহিউসসুন্নাহ রহ. তাকে বললেন, যদি খাদ্যের ব্যাপারে এরূপ আচরণ করা যেতে পারে, সৌহার্দ্যের কথা ভাবা না হয়, তাহলে শরী‘আতের বেলায় এতটুকুও করা সম্ভব হবে না কেন?