Malfuzat
100%
৩৮৮. আল্লাহপাকের রহমত পাওয়ার উপায়
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, আল্লাহপাকের রহমত পাওয়ার আশা যে করে, তার কি উচিত, নাফরমানিতে লিপ্ত থাকা? মদে লিপ্ত থাকা? গানে লিপ্ত থাকা? বাদ্য-বাজনায় লিপ্ত থাকা? বেপর্দায় লিপ্ত থাকা? হারাম কাজে লিপ্ত থাকা? কুদৃষ্টিতে লিপ্ত থাকা? জুলুমে লিপ্ত থাকা?
যে আল্লাহকে চায়, যে মানুষ জান্নাতে যেতে চায়, তার তো কর্তব্য, নূরের পথে চলা, আলোর পথে চলা, রহমতের পথে চলা।
রহমত আসেই তখন, যখন বান্দা নফস ও শয়তানের ধোঁকার রাস্তা থেকে নিজেকে দূরে রাখে।