৩৮০. মিম্বর ও মেহরাবওয়ালা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়, আল্লাহওয়ালা

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, মুশকিল হলো যখন মিম্বর ও মেহরাব থেকে কথা বলা হয়, তো মিম্বর ও মেহেরাবের কথাগুলো মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করে, গ্রহণযোগ্যতা লাভ করে। এজন্য মিম্বর ও মেহরাবে সব মানুষ বসতে নেই। আল্লাহপাক যাকে মিম্বর ও মেহরাবে বসার মতো ইলম, নূর, আখলাক, যিন্দেগী, অনুসরণীয় হওয়ার তাওফীক দিয়েছেন। উম্মতের সামনে যে মুক্তাদা এরকম অবস্থান হলে তাদের মিম্বর ও মেহরাবে বসা চাই। কারণ মিম্বর ও মেহরাবকে সকল উম্মত এবং মুসলমানরা গ্রহণযোগ্য মনে করে। এখান থেকে যে আওয়াজ আসবে, যে কথা আসবে, যে হেদায়েত আসবে, যে দিকনির্দেশনা আসবে সেটা আমরা ফলো করবো, আমাদের জীবনে প্রতিফলিত করবো, আমরা আল্লাহওয়ালা হবো তো আমরা জান্নাতে যাবো। তাহলে মিম্বার ও মেহরাবে ভুল কথাওয়ালা হওয়া চাই, না কি বিশুদ্ধ কথাওয়ালা? আর বিশুদ্ধ কথা তো কুরআন-হাদীসের কথা, সহী ইলমের কথা। আর কুরআন-হাদীস পড়ে তো অনেকে গোমরাহও হয়ে গেছে, নিজের বুঝের কমির কারণে। মোতাজেলা হয়ে গেছে, কেউ খারেজী বা রাফেজী হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে। তাহলে খালি কুরআন-হাদীসের ইলম হলে তো মুশকিল হবে। তো করণীয় কি? করণীয় হলো, আকাবিরে-দ্বীনের ইলমী তাহকীকাত এবং সিদ্ধান্তের অধীন আমাদের চলতে হবে। তখন সে মিম্বর ও মেহরাবওয়ালা থেকে সহীহ কথা আসবে।