ওয়াজ ও দাওয়াতের ক্ষতি সমূহ

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.January 29, 2024আত্মশুদ্ধি, উলামা তোলাবা, অন্যান্য ঘটনা ইতিহাস

আজ-কাল ওয়াজ ও দাওয়াত দুটিই একত্রে চলছে। প্রচলিত এ নিয়ম ভাঙ্গা দরকার। এতে নিম্মোক্ত ক্ষতি সমূহ বিদ্যমান।

(১) আহলে খানা অর্থাৎ যে, পরিবারের ওপর খানা খাওয়ানোর দায়িত্ব থাকে, তারা খানা ও চা পরিবেশনের ব্যস্ততায় ওয়ায শুনতে পারে না। আর শুনলেও তাদের অন্তর আগত লোকজনের সংখ্যা ও নিজের খানার পরিমাণের মধ্যে সমতা বিধান এবং তা বণ্টনে ব্যস্ত থাকে।

(২) যারা গরীব তারা ওয়াযের ব্যবস্থা করার সাহস পাবে না। কেননা, প্রচলিত এ দাওয়াত খাওয়ানোর নিয়মের কারণে তার চিন্তা করবে যে, ওয়াযের ব্যস্ত করতে গেলে অনেক টাকার দারকার । এত টাকা পাবো কোথায়? আর যদিও ঋণ করে দাওয়াতের ব্যবস্থা করে, তাহলে তো এটা আরো বেশী মুসীবতের কারণে হলো।

(৩) এতে উলামায়ে কিরামের অসম্মানীও ঘটে। সাধারণ মানুষ মনে করতে বাধ্য হয় যে, মৌলভী খানার ব্যবস্থা না থাকলে কোথাও যায় না। অন্যেরা যে যাই করুক বদনাম হবে কেবল বেচারা মৌলভীদের।