৩৮১. গণতন্ত্রের অন্ধভক্ত

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রের অন্ধভক্ত যদি কেউ হয়, সে মারাত্মক বিপদে পড়ে যাবে। গণতন্ত্রের ঐ কথাগুলো, যেগুলো সত্যিকারে মানুষের কল্যাণ করে, মানুষের জন্য যেটা ন্যায়ের শিক্ষা দেয়, মানুষের সুখের এবং শান্তির সন্ধান দেয়, এতোটুকু সঠিক। কিন্তু যেই অংশগুলো মহান রাব্বুল আলামীনের হুকুমের ডাইরেক্ট বিপরীত, আল্লাহ ও রাসূলের বিধানের বিপরীত এবং কুরআনের শিক্ষার বিপরীত, কুরআনের আলোর বিপরীত, এগুলো শুধুই অন্ধকার। সেটা অনুসরণের কোন প্রশ্নই উঠেনা। গণতন্ত্র চর্চা এত বেশি করা হয় যে, ঈমানের চর্চা এতোটুকু আমাদের মধ্যে নেই, দ্বীনের চর্চা এতোটুকু নেই, যিকিরের চর্চা এতোটুকু নেই, সিজদার চর্চা, ইবাদত-বন্দেগীর চর্চা এতোটুকু নেই। জীবনের মূল কাজ ভুলে গিয়ে এগুলোর মধ্যে যদি এতোটা ডুবে যাই, তো কাল কেয়ামতের দিন মহান রব্বুল আলামীন আমাদেরকে যদি ধরেন, যারা আমরা মুসলমান, তখন আমরা আল্লাহপাকের সামনে কি উত্তর দেব!