ওয়াজ মাহফিল ও খানার ইন্তিজাম

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.May 29, 2023লেনদেন কামাই রোজগার, বান্দার হক

হযরতওয়ালা রহ. এর অভ্যাস ছিল যেখানেই ওয়াজ করতে যেতেন যদি সেটা দূরবর্তী স্থান হত তাহলে খানা সাথে করে নিয়ে যেতেন নতুবা সেই দেশে বা এলাকায় দাওয়াত প্রদানকারীর বাসায় এসে খানা খেতেন। ওয়াজ এর স্থানে এক গ্লাস পানিও পান করতেন না। তাইতো হযরতকে দেখা গেছে যে, ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় কতবার তাশরীফ এনেছেন কিন্তু কখনো সেখানে এক গ্লাস পানিও পান করেননি। জামি‘আ রাহমানিয়া আরাবিয়া এবং অন্যান্য মাদরাসায়ও একই দৃশ্য দেখা যেত।