অন্তরে প্রত্যেক মু’মিনের শ্রেষ্ঠত্ব থাকা দরকার

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.January 30, 2024বান্দার হক, আত্মশুদ্ধি

ডাক্তার শাহজাদাকে ইনজেকশন দেওয়ার সময় নিজেকে শাহজাদার চেয়ে উত্তম মনে করে না। এরকম দ্বীনের কথা বর্ণনাকারী জন্যে নিজেকে শ্রোতাদের চেয়ে উত্তম মনে করা উচিত নয়। কোন বিষয়ে বুৎপত্তি সম্পন্ন ব্যক্তির জন্যে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ভাবা জায়িয; কিন্তু উত্তম ভাবা হারাম। কেননা, ফযীলতের কারণে গ্রহণযোগ্যতার বিষয়টি আল্লাহ তা‘আলার হাতে। যা দুনিয়ায় জানা সম্ভব নয়। অন্তরে প্রত্যেক মু’মিনের শ্রেষ্ঠত্ব থাকা দরকার। কোন গুনাহগার মুসলমানকে ঘৃণা করা কোন আলিম বা শাইখে কামেলের জন্যেও জায়িয নেই। পিতার শরীরে-ছোট বাচ্চা প্রস্রাব করে দিলে, তাতে কাপড় নাপাক হয়ে যাবে; কিন্তু পিতার শ্রেষ্ঠত্বের কোন কমতি হবে না। হযরত থানভী রহ. বলতেন যে, আমি যখন কাউকে শাসন করি, তখন নিজের চেয়ে তাকে উত্তম মনে করি। অনুরূপ আমিও আপনাদের ও আপনাদের মা-বোনদেরকে নিজের চেয়ে উত্তম মনে করে আল্লাহ তা‘আলার হুকুম শুনাচ্ছি।