Malfuzat
100%

নাহী আনিল মুনকার

হযরত আমীরুল উমারা সাহেব দাওয়াতুল হকের বিশেষ ইজতিমায় হযরতওয়ালার কথা নকল করে শোনান যে, নাহী আনিল মুনকার অর্থাৎ অসৎ কাজে বাধা প্রদান যদি সঠিক মূলনীতির আলোকে হয় তাহলে সেখানে ফেৎনা-ফাসাদের কোন আশংকা থাকে না। উসুলের খেলাফ করে ভুল পন্থায় কাজ করলেই তখন ফাসাদ দেখা দেয়। তাছাড়া এই নাহী আনিল মুনকার যদি বাস্তবেই মুশকিল কাজ হত তাহলে আল্লাহ তা‘আলা কখনো আমাদেরকে এ ব্যাপারে হুকুম করতেন না।